কুলাউড়ায় শহীদ ওসমান হাদির গায়ে*বানা জানাজা অনুষ্ঠিত
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

কুলাউড়ায় শহীদ ওসমান হাদির গায়ে*বানা জানাজা অনুষ্ঠিত

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২০/১২/২০২৫ ১০:০৮:৪৬ অপরাহ্ন

কুলাউড়ায় শহীদ ওসমান হাদির গায়ে*বানা জানাজা অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় আগ্রাসন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বাদ আছর সর্বস্তরের ছাত্রজনতার উদ্যোগে ডাক বাংলো মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জানাজায় ইমামতি ও দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম।

এ ছাড়াও জানাজায় অংশ নেন পৌর জামায়াতের সভাপতি রুহুল আমীন রইয়ব, ডা: মুবাশ্বির আলী, ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন, কর্মধা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুশতাক আহমেদ, ব্যবসায়ী কল্যাণ সমিতিরর যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন।  বৈষম্যবিরোধী   ছাত্র প্রতিনিধি আতিকুর রহমান তারেক, জাহিদুল ইসলাম, শেখ বদরুল ইসলাম রানা,

লিংকন তালুকদার,আব্দুল মজিদ, রায়হান আহমদ, হাসান আল বান্না রাহি, নাহিদুর রহমান, ইব্রাহিম মাহমুদ, শাকেল আহমদ, ফয়েজ আহমদসহ ছাত্র-জনতার নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক