বিশ্বনাথে পড়েনি হরতালের প্রভাব
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

আওয়ামী লীগের শান্তি সমাবেশ

বিশ্বনাথে পড়েনি হরতালের প্রভাব

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৩ ০৪:০৫:২০ পূর্বাহ্ন

বিশ্বনাথে পড়েনি হরতালের প্রভাব

বিশ্বনাথে পড়েনি হরতালের প্রভাব


সিলেটের বিশ্বনাথ উপজেলায় বিএনপি ও জামাত শিবিরের ডাকা হরতালে কোন প্রভাব পড়েনি। অফিস, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল। যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। উপজেলা সদরসহ প্রতিদিনের মত ব্যবসা বাণিজ্য চলছিল। যে কোন দূর্ঘটনা এড়াতে  আইনশৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে। হরতালে জামাত বিএনপির নেতাকর্মীদের পিকেটিং বা মিছিল করতে দেখা যায়নি। সকাল থেকেই উপজেলা সদরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের খন্ড খন্ডভাবে জমায়েত হয়েছিল।

রবিবার দুপুরে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে বাসিয়া সেতুর দক্ষিণ মুড়ে এক শান্তি  ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য এএইচএম ফিরোজ আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া। সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, উপ-দপ্তর সম্পাদক নুরুল হক, সদস্য আশিক আলী, তপন দাশ, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, দশঘর আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলক ভট্টাচার্য, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্রধর, সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমূখ।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী