নিজের মোটরসাইকেল ভাঙ্গার ছবি নিজেই তুললেন সিলেটে ফটোসাংবাদিক মামুন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

নিজের মোটরসাইকেল ভাঙ্গার ছবি নিজেই তুললেন সিলেটে ফটোসাংবাদিক মামুন

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৩ ০৪:২১:৩০ পূর্বাহ্ন

নিজের মোটরসাইকেল ভাঙ্গার ছবি নিজেই তুললেন সিলেটে ফটোসাংবাদিক মামুন

নিজের মোটরসাইকেল ভাঙ্গার ছবি নিজেই তুললেন সিলেটে ফটোসাংবাদিক মামুন


সিলেটে খবরের কাগজের ফটোসাংবাদিক মামুন হোসেনের মোটরসাইকেল ভাঙচুর করেছে বিএনপির পিকেটাররা।

রবিবার (২৯ অক্টোবর) সকালে নগরীর কেন্দ্রস্থলের জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত নগরীর জিন্দাবাজার এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে বিএনপির কয়েকটি মিছিল। এ সময় বিএনপি-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

খবরের কাগজের ফটোসাংবাদিক মামুন জিন্দাবাজার এলাকায় তার ব্যবহৃত মোটরসাইকেলটি রাস্তার এক পাশে রেখে ফটো তুলতে গেলে একদল পিকেটার অতর্কিত যানবাহন ভাঙচুর শুরু করে। পিকেটাররা মুখে কাপড় বেঁধে যানবাহন ভাঙচুর করে।

মামুন জানান, হরতালের শুরুতে সিলেট কেন্দ্রীয় বাসটার্মিনালে লাইভ সম্প্রচার করে তিনি জিন্দাবাজারে অবস্থান করছিলেন। তার মোটরসাইকেলের সামনে ‘প্রেস’ লেখা থাকা সত্ত্বেও পিকেটাররা আক্রমণ করে। 

ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ তাৎক্ষণিক অনুসন্ধান করে জানা গেছে, মোটরসাইকেল ভাঙচুরকারীরা সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকীর অনুসারী।

এ ব্যাপারে মিফতা সিদ্দিকীকে অবহিত করলে তিনি ঘটনার জন্য তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করেন। বিএনপি নেতা মিফতা বলেন, ‘এ ঘটনার কিছুক্ষণ আগে পুলিশ বিএনপির একটি মিছিলে ধাওয়া করে। এর পরপরই খবর আসে বিএনপির কেন্দ্রীয় মহাসচিব আটক হয়েছেন। এই দুই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীদের উত্তেজনা থেকে হয়তো ঘটনাটি ঘটেছে। আমরা বিষয়টি দেখব।’

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী