আ গু নে পুড়িয়ে হ ত্যা র ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ: রিজভী
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫৬ AM

আ গু নে পুড়িয়ে হ ত্যা র ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ: রিজভী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১২/২০২৫ ০৬:৪৫:৪৩ PM

আ গু নে পুড়িয়ে হ ত্যা র ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ: রিজভী

সংগৃহিত


দেশের বিভিন্ন স্থানে আগুনে পুড়িয়ে হত্যা ও সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃশ্যমান শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, একের পর এক চোরাগুপ্ত হামলার ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ও নানা প্রশ্ন তৈরি হচ্ছে, যা রাষ্ট্রের জন্য উদ্বেগজনক।রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি লক্ষ্মীপুরের বাসিন্দা দগ্ধ এক রোগীকে রোববার (২১ ডিসেম্বর) বিকেলে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ওসমান হাদি হত্যাসহ যেসব চোরাগুপ্ত হামলা সারাদেশে সংঘটিত হচ্ছে সেগুলোর দৃশ্যমান শাস্তি দেশের মানুষ দেখতে চায়। মানুষ বিচার দেখতে চায়। এসব ঘটনার তদন্ত করে প্রকৃত অপরাধীদের বের করার দায়িত্ব সরকারের। সেখানে যদি কোনো ঘাটতি দেখা যায়, তাহলে মানুষ এটাকে নানাভাবে ভাববে, আতঙ্কিত হবে।

তিনি আরও বলেন, দেশে বড় ধরনের কোনো চক্রান্ত হচ্ছে কি না—তা নিয়েও মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। এই চক্রান্ত নির্বাচনকে ঘিরে হতে পারে, কিংবা নানাভাবে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যেও হতে পারে। এমনকি কোনো বিদেশি শক্তি বা তাদের দেশীয় অনুসারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কি না, সে বিষয়েও জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সরকারের ভূমিকা নিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, এই সরকার জনগণের সমর্থিত সরকার। গণতান্ত্রিক আন্দোলনের সমর্থিত সরকার হিসেবে তারা সবকিছু বিচার-বিবেচনা করে দুষ্কৃতকারীদের শক্ত হাতে দমন করবে—এটাই দেশের মানুষের আকাঙ্ক্ষা, এটাই মানুষের চাওয়া।এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ বিএনপির অন্য নেতারা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের মাটিতে কোনো ধরনের স*ন্ত্রাসী ক*র্মকাণ্ডের স্থান হবে না
নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছি*নতাই: দেশীয় অ*স্ত্রসহ একজন গ্রে*ফতার
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড, অনুদান ও সহায়তা বিতরণ
ডিপজল নি*খোঁজ: জকিগঞ্জ সীমান্তে উ*ত্তেজনা
মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
গোলাপগঞ্জে বেহাল সড়কে জনদু'র্ভোগ
মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়ায় হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং
প্রধানমন্ত্রীর সিলেট-মৌলভীবাজার সফর ঘিরে উৎসবের আমেজ
মা ও শিশু সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে: সিসিক প্রশাসক