ওসমানীনগরে ঢিলেঢালা ভাবে হরতাল পালিত
ওসমানীনগরে দিনভর ঢিলেঢালা ভাবে পালিত হলো বিএনপির ডাকা হরতাল। রোববার (২৯ অক্টোবর) হরতাল চলাকালে উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।সহিংসতা এড়াতে সর্বত্র ছিল পুলিশের সতর্ক প্রহরা।
২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশস্থল থেকে ঘোষিত দিনব্যাপি হরতাল চলাকালে উপজেলার সড়ক মহাসড়কে বিএনপির কোন নেতা কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি। হরতালে সড়কগুলোতে যান চলাচল করতে দেখা গেলেও, দূরপাল্লার গাড়ি চলাচল করতে দেখা যায়নি। ওসমানীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুল আমিন জানান, হরতালে বিশৃঙ্খলা এড়াতে উপজেলার গুরুত্ব পূর্ণ স্থান গুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। হরতাল চলাকালে কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।
JA




