২৪ ডিসেম্বর সন্ধ্যা থেকে শাহজালাল বিমানবন্দরে সহযাত্রী ও দর্শনার্থী প্রবেশ নি ষি দ্ধ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

২৪ ডিসেম্বর সন্ধ্যা থেকে শাহজালাল বিমানবন্দরে সহযাত্রী ও দর্শনার্থী প্রবেশ নি ষি দ্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১২/২০২৫ ০৫:১৮:৪৭ অপরাহ্ন

২৪ ডিসেম্বর সন্ধ্যা থেকে শাহজালাল বিমানবন্দরে সহযাত্রী ও দর্শনার্থী প্রবেশ নি ষি দ্ধ

সংগৃহীত ছবি


ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে এই ঘোষণা দেওয়া হয়।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিমানবন্দরের নির্বাহী পরিচালকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত সব ধরনের সহযাত্রী ও ভিজিটরের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।এ পরিপ্রেক্ষিতে যাত্রী সাধারণসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারের পক্ষ থেকে তার নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক