বাস চলাচল বন্ধ থাকলে শাবিতে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

একাধিক কোর্সের ক্লাস-পরীক্ষা স্থগিত

বাস চলাচল বন্ধ থাকলে শাবিতে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৩ ০৬:২৪:৩৮ পূর্বাহ্ন

বাস চলাচল বন্ধ থাকলে শাবিতে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত


হরতাল, অবরোধ ও ধর্মঘটের মতো কর্মসূচিতে ‘অনলাইনে’ ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। তবে পরীক্ষাগুলো সশরীরে নেওয়া হবে।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণের বাইরে কোনো কারণে যদি সশরীরে ক্লাস নেওয়া সম্ভব না হয় তাহলে অনলাইনে ক্লাস নেওয়া হবে।

হরতালের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘হরতালের কথা আমরা বলছি না। যেটার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, এমন যেকোনো কারণে যদি ক্লাস নেওয়া সম্ভব না হয় তাহলে ওই ক্লাসগুলো অনলাইনে নেওয়া হবে। তবে পরীক্ষা কার্যক্রম সশরীরে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

উপাচার্য আরও বলেন, ‘পরীক্ষার বিষয়টি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে ওই বিভাগের শিক্ষকরা সশরীরে নেবেন। অন্যদিকে প্রকৌশল বিভাগগুলোতে ব্যবহারিক ক্লাসগুলো সমন্বয়ের মাধ্যমে সশরীরে পরবর্তীতে নেওয়া হবে।

প্রকৌশল বিভাগের তত্ত্বীয় ক্লাসগুলো অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে হরতালের কারণে বিশ্ববিদ্যালয়ের সব পরিবহণ বন্ধ থাকার কারণে বিভিন্ন বিভাগের একাধিক কোর্সের ক্লাস-পরীক্ষা স্থগিত ও কয়েকটি বিভাগে সশরীরে ক্লাস হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী