সরকার রাজপথে মোকাবেলা করতে ব্যার্থ : সিলেট বিএনপি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা

সরকার রাজপথে মোকাবেলা করতে ব্যার্থ : সিলেট বিএনপি

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৩ ০৬:৩৮:০৪ পূর্বাহ্ন

সরকার রাজপথে মোকাবেলা করতে ব্যার্থ : সিলেট বিএনপি

প্রতিকী ছবি


২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগের একদফা দাবীতে শান্তিপূর্ণ মহাসমাবেশ চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের সম্মিলিত হামলার প্রতিবাদে ও সরকারের পদত্যাগের একদফা দাবীতে সারাদেশের ন্যায় সিলেটেও শতষ্ফূর্তভাবে সকাল-সন্ধ্যা পালিত হয়েছে।

রোববার হরতাল চলাকালে এবং হরতালের আগের রাতে জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা মো. আব্বাস, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ সহ সিলেট জেলা ও মহানগর বিএনপির অন্তত ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে শনিবার ঢাকায় মহাসমাবেশ থেকে গেফতার করা হয়- সদর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিকদেলর সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ বাদশা, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল নেতা আলাউদ্দিনকে।

এদিকে, চলমান গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির একদফা দাবীর প্রতি একাত্মতা জানিয়ে সর্বাত্মক হরতাল পালন করায় সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

বিএনপি নেতৃবৃন্দ হরতাল পরবর্তী এক বিবৃতিতে বলেন, সরকার রাজপথে বিএনপিকে মোকাবেলা করতে ব্যার্থ হয়ে এখন মুক্তিকামী জনতার বিরুদ্ধে রাষ্ট্রিয় বাহিনীকে লেলিয়ে দিয়েছে। জনতার শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করছে। বিরোধীদলের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। জুলুম নির্যাতনের স্ট্রিমরোলার চালিয়ে জনগনের ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলনকে বন্ধ করা যাবে না। গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

বিএনপি নেতৃবৃন্দ, দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সিলেটে সর্বত্র সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করায় সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অতীতের মতো পাশে থাকার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানান।


JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী