সিলেট হয়ে ঢাকায় গেলেন তারেক রহমান
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩৬ PM

সিলেট হয়ে ঢাকায় গেলেন তারেক রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৫ ১২:৫৩:২৯ PM

সিলেট হয়ে ঢাকায় গেলেন তারেক রহমান

ছবি : সংগৃহীত


দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানকে বহনকারী বিমানটি। বৃহস্পতিবার সকাল ১১টা ৪১ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে।

এর আগে সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছে তারেক রহমানকে বহনকারী বিমানকারী বিমানটি। তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান। পরে সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়ে বিমানটি।

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সপরিবারে তারেক রহমান। ছবি: দেশকাল নিউজ ডটকম

তারেক রহমানকে বরণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে প্রস্তুত রয়েছে ‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগান সম্বলিত লাল রঙের বাস। এই বাসে করেই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাবেন ৩০০ ফিটে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’র মঞ্চে। সেখান থেকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক। আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমানের নিরাপত্তায় ব্যাপক নিরাপত্তা নেয়া হয়েছে। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। এ জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশানসহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি সদর দপ্তর। এ ছাড়া র‌্যাবসহ অন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যও মোতায়েন রয়েছে।

এর আগে বুধবার রাত সোয়া ১২টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি (বিজি-২০২) ঢাকার পথে রওনা হয়।

২০০৭-০৮ সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান গ্রেপ্তার হয়। মুক্তি পাওয়ার পর তিনি পরিবার নিয়ে লন্ডনে চলে যান, দেশে আর ফেরেননি।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে যেদিন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হল, সেদিনই বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেককে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে গত সাত বছর ধরে লন্ডন থেকে ভিডিও কলেই তিনি দলকে নেতৃত্ব দিয়ে চলেছেন।

গত বছরের ৫ অগাস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর আওয়ামী লীগের আমলে দেওয়া বিভিন্ন মামলা থেকে একে একে খালাস পান তিনি। তাতে তার দেশে ফেরার ক্ষেত্র প্রস্তুত হয়।

এ বছর জানুয়ারিতে লন্ডনে গিয়ে চিকিৎসা নেন খালেদা জিয়া। সেখানে দীর্ঘদিন পর ছেলের সঙ্গে তার দেখা হয়। চিকিৎসা শেষে খালেদা জিয়া দেশে ফিরলেও তারেক ফেরেননি। তারেকের ফেরা-না ফেরা নিয়ে নানান জল্পনা-কল্পনা সামনে আসে। দলীয় নেতারা স্পষ্টভাবে না বললেও, দেশে না ফেরার পেছনে তার নিরাপত্তার বিষয়টিই বারবার সামনে আসে।

এর মধ্যে বিএনপি ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করে। সেখানে জানানো হয়, বগুড়া-৬ আসনে প্রথমবারের মত ভোট করবেন তিনি। ওই ঘোষণার পর তারেকের দেশে ফেরার সম্ভাবনা জোরালো হয়।

এরই মধ্যে ১২ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে আসবেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ