অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে: তারেক রহমান
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩৬ PM

অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে: তারেক রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৫ ০১:১৮:৫৯ PM

অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে: তারেক রহমান

ছবি : সংগৃহীত


ঢাকায় যাওয়ার আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী ফ্লাইট।

সিলেটে বিমানটি অবতরণের পর পরই তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেন- ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে’। সঙ্গে পোস্ট করা ছবিতে দেখা যায় তার স্ত্রী জোবাইদা রহমানকেও।

বিমানের ভেতরে পরিবারের সদস্যদের সাথে খোশগল্প করতে দেখা গেছে তারেক রহমানকে। এ সময় সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও জাইমা রহমানও।

এর আগে দেশের আকাশে ঢোকার পর তারেক রহমান একটি ফেসবুক পোস্ট করেন। সেখানে লিখেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে।’

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানকে বহনকারী বিমানটি। বৃহস্পতিবার বেলা ১১টা ৪১ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বিমানটি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ