তারেক রহমানকে একনজর দেখতে রাস্তাজুড়ে জনতার ভিড়
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫৮ AM

তারেক রহমানকে একনজর দেখতে রাস্তাজুড়ে জনতার ভিড়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৫ ০৫:২০:৪৪ PM

তারেক রহমানকে একনজর দেখতে রাস্তাজুড়ে জনতার ভিড়

সংগৃহীত ছবি


দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সংবর্ধনা মঞ্চে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।তার উপস্থিতিতে নেতাকর্মী আর উৎসুক জনতার স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে তিনশ’ ফিট ও আশপাশের এলাকা। তুমুল উচ্ছ্বাসের আলোড়ন বয়ে যায় জনতার স্রোতে । মঞ্চে উঠেই হাত নেড়ে মানুষের ভালোবাো ও শুভেচ্ছার জবাব দিলেন তারেক রহমান।

বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে সেখানে পৌঁছায় তারেক রহমানের বহনকারী বাসটি। এরপর বাস থেকে নেমে মঞ্চে ওঠেন তিনি। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে সমবেত হয়েছে লাখ লাখ মানুষ।

তারেক রহমানকে একনজর দেখতে সড়কের দু’পাশে অবস্থান নেন হাজারো সমর্থক ও নেতাকর্মী। পথে পথে মানুষের জনস্রোত ঠেলে সংবর্ধনা মঞ্চের পথে এগিয়ে যায় গাড়িবহর। এসময় নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখে হাসিমুখে হাত নাড়েন তারেক রহমান।সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন তারেক রহমান। তারপর মায়ের সঙ্গে দেখা করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। এরপর তার গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের মাটিতে কোনো ধরনের স*ন্ত্রাসী ক*র্মকাণ্ডের স্থান হবে না
নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছি*নতাই: দেশীয় অ*স্ত্রসহ একজন গ্রে*ফতার
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড, অনুদান ও সহায়তা বিতরণ
ডিপজল নি*খোঁজ: জকিগঞ্জ সীমান্তে উ*ত্তেজনা
মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
গোলাপগঞ্জে বেহাল সড়কে জনদু'র্ভোগ
মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়ায় হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং
প্রধানমন্ত্রীর সিলেট-মৌলভীবাজার সফর ঘিরে উৎসবের আমেজ
মা ও শিশু সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে: সিসিক প্রশাসক