জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে বাসা থেকে বের হয়েছেন তারেক রহমান
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫৭ AM

জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে বাসা থেকে বের হয়েছেন তারেক রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১২/২০২৫ ০৪:১৫:২৭ PM

জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে বাসা থেকে বের হয়েছেন তারেক রহমান

সংগৃহিত


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে গুলশানের বাসা থেকে বের হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টা ৫২ মিনিটে বাসা থেকে বের হয়ে রওনা হন। সেখানে ফাতিহা পাঠ ও কবর জিয়ারত শেষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন তিনি।

তারেক রহমানের আগমনকে ঘিরে সমাধিসৌধ এলাকায় ভিড় করেছে দলটির নেতাকর্মীরা। ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন বিএনপির সিনিয়র নেতারাও।

এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জনগণ সাদরে গ্রহণ করে নিল তারেক রহমানকে। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আর তারেক রহমানের আগমনে নির্বাচনকেন্দ্রিক জটিলতাসহ দেশের সকল ধোঁয়াশা কেটে যাবে বলে আশা প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের মাটিতে কোনো ধরনের স*ন্ত্রাসী ক*র্মকাণ্ডের স্থান হবে না
নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছি*নতাই: দেশীয় অ*স্ত্রসহ একজন গ্রে*ফতার
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড, অনুদান ও সহায়তা বিতরণ
ডিপজল নি*খোঁজ: জকিগঞ্জ সীমান্তে উ*ত্তেজনা
মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
গোলাপগঞ্জে বেহাল সড়কে জনদু'র্ভোগ
মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কুলাউড়ায় হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং
প্রধানমন্ত্রীর সিলেট-মৌলভীবাজার সফর ঘিরে উৎসবের আমেজ
মা ও শিশু সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে: সিসিক প্রশাসক