গোলাপগঞ্জে হরতালের বিরুদ্ধে আ.লীগের মিছিল
বিএনপি-জামাতের ডাকা হরতালে সিলেটের গোলাপগঞ্জে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। তবে সকাল থেকে উপজেলা সদরসহ গোলাপগঞ্জ উপজেলার গুরুত্বপুর্ণ স্থান আওয়ামী লীগের দখলে ছিল।
রোববার সকাল থেকে বিচ্ছিন্ন ভাবে যানচলাচল করেছে। উপজেলা সদরের রাজপথ ছিল আ'লীগের দখলে। তারা রাস্তায় অবস্থান সহ বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে মিছিল ও একাধিক পটকা বিস্ফোরণে মাধ্যমে মিছিল করতে থাকে।
প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পটকা বিস্ফোরণে বিকট শব্দে সাধারণ মানুষজন আতঙ্কিত হয়ে উঠেন। পথচারিসহ সাধারণ মানুষজন ভয়ে দিকবিদিক পালাতে থাকে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল নীরব।
এদিকে হেতিমগঞ্জে পিকেটিং করার সময় তামিম ইয়াহইয়া নামে বিএনপির এক কর্মীর ওপর হামলা চালিয়ে আহত করেছেন স্থানীয় ছাত্রলীগের কর্মীরা। এসময় বিএনপির এক কর্মীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, রোববার সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি রাস্তায় কঠিন অবস্থানে ছিল পুলিশ। উপজেলা পৌর শহরে পৃথক ভাবে দফায় দফায় হরতাল বিরোধী মিছিল করেছে আ.লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় একটি পক্ষের মিছিল থেকে পৌর শহরের চৌমূহনীতে ৫-৬টি পটকা বিস্ফোরন হয় বলে জানান স্থানীয় লোকজন। হেতিমগঞ্জ বাজারে তামিম ইয়াহয়া নামে বিএনপি কর্মীকে মারধর করে আহত করা হয়েছে। বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, তাদের এই কর্মীর উপর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হামলা চালিয়েছে। তাকে গুরুতর আহত করা হয়েছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, গোলাপগঞ্জে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। আইনশৃঙ্খলা বাহিনী যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্তক অবস্থানে রয়েছে।
JA




