ভোটার হওয়ার কার্যক্রম শেষ করলেন তারেক রহমান
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩৮ PM

ভোটার হওয়ার কার্যক্রম শেষ করলেন তারেক রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১২/২০২৫ ০২:২৫:৩৮ PM

ভোটার হওয়ার কার্যক্রম শেষ করলেন তারেক রহমান

ছবি : সংগৃহীত


নির্বাচন কমিশনে এসে ভোটার হওয়ার কার্যক্রম শেষ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জাতীয় পরিচয়পত্রের জন্য আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়েছেন।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শনিবার দুপুর ১টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করেন তিনি। নির্বাচন কমিশনে প্রবেশ করে তারেক রহমান সরাসরি ইটিআই ভবনে যান আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে। সেখানে কাজ শেষ করে দুপুর সোয়া একটার দিকে বের হয়ে ধানমন্ডিতে শ্বশুরের বাসাও উদ্দেশে রওনা হন তিনি।

নির্বাচন কমিশন সূত্র জানায়, তারেক রহমান অনলাইনে ভোটার হওয়ার ফরম পূরণ করে এসেছিলেন। ফলে ইসিতে তার বেশিক্ষণ সময় ব্যয় হয়নি।

নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র ও ভোটার হওয়ার কার্যক্রম করছেন তারেক রহমান। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে নেওয়া

এর আগে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ভোটার হওয়ার জন্য ইসিতে এসে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চলে যান।

তারেক রহমান ইসিতে আসার আগে এনআইডি মহাপরিচালক (ডিজি) বলেন, আমরা যতটুকু জেনেছি তিনি অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে কেবল আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।

ভোটার হওয়ার জন্য আবেদন করার পর ৭ থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন এনআইডি অনুবিভাগের ডিজি এ এস এম হুমায়ুন কবীর।

তিনি আজ গণমাধ্যমকে বলেন, উনি (তারেক রহমান) আবেদন করার ৭ ঘণ্টার মধ্যে এনআইডি হাতে পাবেন। এই সময়ে না হলে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।

হুমায়ুন কবীর বলেন, ইসির মাঠ পর্যায় থেকে এখন ভোটার হওয়ার সুযোগ নেই। তবে তারেক রহমান এনআইডি করতে পারবেন। তবে তফসিলের পরে ভোটার তালিকায় নাম তুলতে হলে কমিশনে আবেদন করতে হবে।

ইসিতে যাওয়ার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। পরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। সেখানে তারেক রহমান প্রথমে ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মোনাজাত করেন। পরে তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে ফুল দেন ও মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন শরিফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ