সিলেটে হরতালে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী বর
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সিলেটে হরতালে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী বর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৩ ০৮:৩০:৩২ পূর্বাহ্ন

সিলেটে হরতালে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী বর

ছবি: সংগৃহীত


বিএনপির হরতাল চলাকালে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেছেন এক যুক্তরাজ্য প্রবাসী। বরের নাম নুরুল আলম। নববধূকে সঙ্গে নিয়ে পুনরায় হেলিকপ্টারে নিজ বাড়িতে ফিরেছেন তিনি। রোববার (২৯ অক্টোবর) সিলেট কুশিয়ারা আন্তর্জাতিক কনভেনশন হলে তাদের বিয়ে হয়।

বর নুরুল আলম সিলেটের বিশ্বনাথ উপজেলার নতুনবাজার ভাটশালার মানিক মিয়া ও জোসনা বেগমের ছেলে। সিলেট নগরীর লালাদিঘির পার এলাকার বাসিন্দা মোহাম্মদ মখলিসুর রহমান ও হেলেনা বেগমের একমাত্র মেয়ে ইভা আক্তার ইফতিয়ার সঙ্গে বিয়ে হয় তার। 

বরের চাচা ফজলু মিয়া বলেন, আমার ভাতিজা যুক্তরাজ্য প্রবাসী। তার শখ অনুযায়ী আমরা একটি হেলিকপ্টারে করে তাকে বিয়ে করাতে নিয়ে আসি। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার ভাতিজার দাম্পত্য জীবন সুখের হয়।

বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হওয়া জায়ান বিন সাদিক সুলেমান বলেন, বর হেলিকপ্টারে চড়ে বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। এ সময় অনেকেই হেলিকপ্টার দেখতে ভিড় জমান। যেহেতু আজ সিলেটে হরতাল ছিল তাই ভালোই হয়েছে। আকাশপথে কনে নিয়ে তিনি বাড়ি ফিরেছেন।


এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী