সিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

সিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৩ ১০:০৪:২৫ পূর্বাহ্ন

সিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত


সিলেটে সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যান সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার (২৯ অক্টোবর) রাত ৯ টার দিকে ওসমানী বিমানবন্দর সড়কে আম্বরখানা পুলিশ ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম বুরহান উদ্দিন। তিনি আম্বরখানা পুলিশ ফাঁড়িতে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান বলে জানিয়েছেন স্থানীয়রা।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ জানান, দায়িত্ব পালন শেষে সিএনজি অটোরিকশাযোগে আম্বরখানা থেকে ফাঁড়িতে যাচ্ছিলেন এএসআই বুরহান। ফাঁড়ির সামনে একটি পিকআপ ভ্যান সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বুরহান মারা যান। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী