খালেদা জিয়ার অবদান দেশের মানুষ মনে রাখবে: মাশরাফী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

খালেদা জিয়ার অবদান দেশের মানুষ মনে রাখবে: মাশরাফী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১২/২০২৫ ০৪:১৬:৫৭ অপরাহ্ন

খালেদা জিয়ার অবদান দেশের মানুষ মনে রাখবে: মাশরাফী

সংগৃহিত


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী মোর্ত্তজা। কঠিন এই সময়ে তার শোক সন্তপ্ত পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষী সবার প্রতি জানিয়েছেন গভীর সমবেদনা।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, রাজনীতির পথচলায় দীর্ঘ লড়াইয়ে তার (খালেদা জিয়া) অবদান দেশের মানুষ মনে রাখবে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদান দেবেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন। এসময় পাশে ছিলেন তার পুত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের অন্য সদস্যরা।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক