খালেদা জিয়াকে বিদায় জানাতে লাখো মানুষের ঢল
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩০ PM

খালেদা জিয়াকে বিদায় জানাতে লাখো মানুষের ঢল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১২/২০২৫ ১২:৫১:১৭ PM

খালেদা জিয়াকে বিদায় জানাতে লাখো মানুষের ঢল

ছবি : সংগৃহীত


ঢাকার গুলশানের তারেক রহমানের বাসা থেকে মানিক মিয়া এভিনিউতে পৌঁছেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি। তাকে শেষবারের মতো বিদায় জানাতে লাখো মানুষ ইতোমধ্যে এই এলাকায় জড়ো হয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মানিক মিয়া এভিনিউতে পৌঁছায় খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউসহ পুরও এলাকা জুড়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এর আগে সকাল ৯টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে তার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান খালেদা জিয়ার স্বজন ও বিএনপির নেতা-কর্মীরা।

খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংসদ ভবন এলাকার চারপাশে লাখও মানুষ জড়ো হয়েছেন। এছাড়াও দেশ-বিদেশের শীর্ষ নেতা ও কূটনীতিকরা খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন।

জানাজা স্থলে উপস্থিত মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, ভোলা, বগুড়া, ময়মনসিংহ অনেক জেলা থেকে তারা খালেদা জিয়ার জানাজার নামাজ পড়তে ছুটে এসেছেন। অনেকে সেই ভোর ৪টায় এসে পৌঁছেছেন। তাদের অনেকেই কালো ব্যাজ পরে এসেছেন।

এদিকে খালেদা জিয়ার স্মৃতিচারণ করে অশ্রুসিক্ত হচ্ছেন অনেকে। হাসিবুর রহমান নামের একজন বিএনপি কর্মী বলেন, খালেদা জিয়া তার জীবন এদেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন। তার এই ত্যাগ বাংলাদেশের মানুষ কখনও ভুলবে না। বাংলার মানুষের হৃদয়ের গহীনে তিনি চিরকাল থাকবেন।

খালেদা জিয়ার জানাজা নামাজ পড়তে আসা রেহেনা আক্তার বলেন, আমি কোনও রাজনৈতিক নেতাকর্মী না। আমি এসেছি কেবল খালেদা জিয়াকে ভালোবেসে। তিনি বাংলাদেশের সার্বভৌমত্বকে কখনও অন্য দেশের কাছে বিলিয়ে দিতে চাননি। তার দেশ প্রেম আমাকে সব সময় মুগ্ধ করেছে।

উল্লেখ্য, জানাজা শেষে বেলা সাড়ে ৩টা দিকে খালেদা জিয়াকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া মারা যন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ