খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেটে রেড ক্রিসেন্ট সোসাইটির দোয়া মাহফিল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেটে রেড ক্রিসেন্ট সোসাইটির দোয়া মাহফিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০১/২০২৬ ০৬:৩৮:২১ অপরাহ্ন

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেটে রেড ক্রিসেন্ট সোসাইটির দোয়া মাহফিল

ছবি:সংগৃহীত


৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১লা জানুয়ারি) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের অধিভুক্ত রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্র, মুজিব জাহান রক্তকেন্দ্র এবং রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ইউনিট কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আব্দুল্লাহ আল মামুন সামুন, এ কে এম কামরুজ্জামান দিপু, পারভেজ আহমদ, ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের পরিচালক মোঃ নাজমুল হোসেন, এফসিএমএ, সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ নূরুল আলম খানসহ হাসপাতাল, রক্তকেন্দ্র ও নার্সিং কলেজের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল মসজিদের ইমাম মোঃ বদরুল ইসলাম। এসময় মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক