সাদাপাথর লু*টের ঘটনায় বহি*ষ্কার সাহাব উদ্দিনকে দলে ফিরিয়ে নিল বিএনপি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

সাদাপাথর লু*টের ঘটনায় বহি*ষ্কার সাহাব উদ্দিনকে দলে ফিরিয়ে নিল বিএনপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০১/২০২৬ ১১:৪৫:৫৩ অপরাহ্ন

সাদাপাথর লু*টের ঘটনায় বহি*ষ্কার  সাহাব উদ্দিনকে দলে  ফিরিয়ে নিল বিএনপি

ছবি:সংগৃহীত


সিলেটের পর্যটনকেন্দ্র সাদাপাথর লুটের ঘটনায় বহিষ্কার হওয়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাহাব উদ্দিনের প্রাথমিক সদস্য পদসহ সকল পদপদবী আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত একটি পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। 

পত্রে বলা হয়েছে, সাহাব উদ্দিনের বিরুদ্ধে পূর্বে দেওয়া যাবতীয় স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তার প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদবি পুনঃস্থাপিত করা হলো। 

এরআগে গত আগস্টে তাকে বহিস্কারের চিঠিতে উল্লেখ করা হয়েছিলো ‘চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগে’ বহিস্কার করার কথা। 

প্রসঙ্গত, গত বছরের আগস্টে সাদাপাথর লুটের ঘটনা দেশজুড়ে তোলপাড় তোলে। এর পরপরই আলোচনায় উঠে আসে বিএনপি নেতা সাহাব উদ্দিনের নাম। 

গত ১১ আগস্ট রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাÐ’-এ জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের দলীয় সব পদ স্থগিতের এ তথ্য জানানো হয়। গত বছরের ১৩ সেপ্টেম্বরও সিলেট মহানগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে র‌্যাব-৯ গ্রেপ্তার করেছিল। নভেম্বরে তিনি জামিনে মুক্তি পান। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক