ঢাকা-৯ আসনে নির্বাচনী ধাক্কা: তাসনিম জারার মনোনয়ন বাতিল করল ইসি
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

ঢাকা-৯ আসনে নির্বাচনী ধাক্কা: তাসনিম জারার মনোনয়ন বাতিল করল ইসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৬ ০৩:১৩:৫৫ অপরাহ্ন

ঢাকা-৯ আসনে নির্বাচনী ধাক্কা: তাসনিম জারার মনোনয়ন বাতিল করল ইসি

সংগৃহিত


ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ইসিতে আপিলের ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ইসি এ ঘোষণা দেন।পরে সাংবাদিকদের তাসনিম জারা বলেন, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। কিন্তু ইসিতে সেটা গৃহীত হয়নি। ইতোমধ্যেই আপিলের প্রক্রিয়া শুরু করেছি।

যেসব কারণে ইসি মনোনয়নপত্র বাতিল করেছে জানিয়ে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধিনুযায়ী এক শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয়। সেই এক শতাংশ ভোটারের সংখ্যা যা হয় তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছিলাম। সেখান থেকে দৈবচয়নের মাধ্যমে ১০ জনের ভেরিফিকেশন করতে গিয়ে ৮ জনের তথ্য সঠিক পেয়েছেন আর বাকি ২ জন অন্য এলাকার ভোটার বলে জানতে পেরেছেন।

তিনি আরও বলেন, এদের মধ্যে একজনের জানার কোনো উপায় ছিল না যে তিনি ঢাকা-৯ আসনের ভোটার না। আরেকজন যার ব্যতিক্রম এসেছে, তার কাছে এসআইডির যে হার্ড কপি আছে সেখানকার ঠিকানা অনুযায়ী তিনি জানতেন ঢাকা-৯ আসনের ভোটার। তবে নির্বাচন কমিশনের কাছে তথ্য আছে তিনি এ আসনের ভোটার না।এর আগে, গত ২৯ ডিসেম্বর তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। পরে ফেসবুক পোস্টে তিনি বলেন, আমরা পেরেছি (উই হ্যাভ মেইড ইট)।

প্রসঙ্গত, শনিবার (২৭ ডিসেম্বর) সামাজিকমাধ্যম ফেসবুকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়ে ফেসবুক পোস্টে তাসনিম জারা লিখেছিলেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করে তিনি মূলত স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে