বিশ্বনাথ নতুন বাজার থেকে তোলা। ছবি : জৈন্তা বার্তা
সিলেটের বিশ্বনাথের হাটবাজার গুলোতে শাক-সবজি-তরিতরকারি ও মাছের দাম অগ্নিমূল্যে দিশেহারা ভুক্তারা। সাধারণ মানুষের পক্ষে ক্রয়-ক্ষমতা নাগালের বাইরে। বিশ^নাথে তরিতরকারি কম উৎপাদন হওয়ায় সিলেটের আড়ৎ থেকে খুচরা ব্যবসায়িরা সব ধরনের শাক-সবজি কিনে বিশ্বনাথ থানা সদরের নতুন বাজার, পুরাতন বাজারসহ ৩৬টি বাজারেপূন্য বেচা কেনা করেন। এসব ব্যবসায়িরা সুযোগ বুঝে অতি লাভের আশায় প্রায়ই নিজের গুদামে কাছামাল মজুদ রেখে প্রচার করেন, বাজারে মাল নেই পাওয়া যায়নি। একথা চর্তুর দকে ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে কাচামালের মুল্য বৃদ্ধি পায়। আগে ১০০টাকা দিয়ে ব্যাগ ভর্তি বাজার করতে পারলেও এখন ১০০টাকা দিয়ে ১কেজি সবজিও কেনা যায়না। এতে মধ্যম আয়ের লোকজন সবচেয়ে বেশি বিপাকে পড়েছে।
সরেজমিন বিশ্বনাথের কাঁচাবাজারগুলো ঘুরে দেখা গেছে, আলু ৬০টাকা, টমেটো ১২০টাকা, সিম ১৪০টাকা, মুলা ৭০টাকা, পানিলাউ ৮০থেকে ১০০টাকা, জিংগা ৭০টাকা, বাধাকপি ৭০টাকা, ফুলকপি ১০০টাকা, বেগুন ৮০টাকা, কুমড়া ৬০থেকে ৮০টাকা, শশা ৬০টাকা, কেরেলা ১২০টাকা, গাজন ১২০টাকা, জলপাই ৬০থেকে ৭০টাকা, কাঁচকলা ৬০টাকা হালি।
সবজির এমন আগুন দামে নিম্ন আয়ের মানুষ ব্যাগ হাতে নিয়ে একটু কম মুল্যে কেনার জন্য দোকানের পর দোকান ঘুরতে থাকেন। এদিকে মাছ বাজারের একই অবস্থা। দেশী মাছ নেই বললে চলে। টেংরা ৫০০থেকে ৮০০টাকা কেজি, কাকিয়া ৫০০ থেকে ৬০০টাকা, ছোট বাইম ৬০০টাকা, চিংড়ি ছোট ৮০০টাকা, বোয়াল ৮০০থেকে ১হাজার টাকা, চাষের কাতলা, পাঙ্গাস, কার্পু, তেলাপিয়াসহ সবধরনের মাছের দাম এতো চড়া সপ্তাহে একদিন কিনা মুশকিল হয়ে পড়ে।
সাব্বির মিয়া, শামিম মিয়া, আহমদ আলী ও শায়েস্তা মিয়াসহ বেশ কয়েকজন ক্রেতারা বলেন, শীতের সবজি বাজারে কম আসায় প্রত্যেকটি সবজির দাম আগুন। কিছু কৃষকরা আগাম সবজিক্ষেত করলেও তারা বাজারে ন্যায্য মূল্য পাচ্ছেন না।
পাইকাররা কৃষকরে ক্ষেতে গিয়ে পুরো শাক-সবজির বাগান কিনে করেমজুদ রেখে অধিক মুলে বিক্রি করছে। ক্রেতাদের অভিযোগ, শাক-সবজি ও মাছ বিক্রিতে সিন্ডিকেট আছে। কেউ কিছুটা কম দামে বিক্রি করতে চাইলে পাশে থাকা অপজন বাধা দেয়। সর্বাবস্থায় মাছ, তরিতরকারি ও শাক-সকজি কেনা এখন বড়ই মুশকিল। বাজারে প্রশাসনেরও কোন মনিটরিং নেই।
স্বল্প আয়ের ব্যক্তিদের বক্তব্য, প্রতিমাসে যে বেতন পাওয়া যায়, সেই টাকা দিয়ে সবজি ও মাছ কিনে খাওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এমনিতেই নিত্যপণ্যের দাম বেশি। এতে করে ঋণগ্রস্ত থাকতে হয় পুরো বছর।
উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, বিশ্বনাথে প্রায় ৫৫হাজার মেট্রিকটন শাক-সবজি তরিতরকারির চাহিদা থাকলে সরবরাহ উৎপাদন অর্ধেকের চেয়েও কম। তিনি আরো বলেন, এবছর আলু ১৭৮হেক্টর ও অনান্য সবজি ৩৭১৭হেক্টর বপন উৎপাদন করা হয়েছে এবং ৩২ হেক্টর জমিতে চাষাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তর বলেন, খুব শীঘ্রই ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে বাজার মনিটরিং করা হবে। অতিরিক্ত মুল্যে পূন্যবিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে।
JA




