সিলেটে পুলিশের ৫ মামলায় আসামি পাঁচ শতাধিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

সিলেটে পুলিশের ৫ মামলায় আসামি পাঁচ শতাধিক

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৩ ০৪:০২:২৩ পূর্বাহ্ন

সিলেটে পুলিশের ৫ মামলায় আসামি পাঁচ শতাধিক

সিলেটে রোববার হরতাল চলাকালে জিন্দাবাজারে পুলিশের সর্তক অবস্থান । ছবি: জৈন্তা বার্তা


বিএনপি ও জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) চার থানায় পাঁচটি মামলা করা হয়েছে। এসব মামলায় বিএনপি-জামায়াতের ৬৯ জনের নাম উল্লেখসহ মোট ৫৩৯ জনকে আসামি করা হয়েছে।

হরতালের সময় আটক সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকীসহ আটজনকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

  সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, হরতালে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এসএমপির চার থানায় পাঁচটি মামলা হয়েছে। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় ২টি, বিমানবন্দর, জালালাবাদ ও দক্ষিণ সুরমা থানায় একটি করে মামলা হয়েছে। এসব মামলায় ৬৯ জনের নাম উল্লেখ করে আরো ৪৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

সিলেটের কোতোয়ালি থানায় করা দুটি মামলায় ১৫০ জন করে মোট ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। দুটি নাশকতার মামলা। বিএনপি নেতা পংকীসহ রবিবার আটক ৮ আসামিকে এসব মামলায় আসামি দেখানো হবে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

গ্রেপ্তারকৃত বাকিরা হলেন, সিলেট নগরের খাসদবীর এলাকার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ শরীফ (৩০), তরঙ্গ মজুমদারী এলাকার বাসিন্দা ৫ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আলী ইসলাম (৪০), নগরের কাজলশাহ এলাকার নবাব রোডের আব্দুল্লাহ আল ফাহিম (২১), দক্ষিণ সুরমার বরইকান্দির নাহিম আহমদ (২০), একই এলাকার ওয়াহেদুল ইসলাম শহিদ (২৪), সুনামগঞ্জ জেলার আমবাড়ি এলাকার ইমরান আহমদ (২২), একই জেলার দোয়ারাবাজার উপজেলার কান্ডারগাওয়ের ইমরান হোসেন (২৭)।

এসব বিষয়ে যোগাযোগ করা হলে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, ‘হরতালের সময় নাশকতার ঘটনায় এসব মামলায় ৬৯ জনের নাম উল্লেখ করে এবং ৪৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।’ বিএনপি নেতা পংকীসহ আটক ৮ জনকে মামলার আসামি করা হবে জানিয়ে তিনি বলেন, ‘তাদের আজকে সোমবার আদালতে প্রেরণ করা হবে।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী