ওসমানীনগরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন
দেশে ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৬ষ্ট ধাপে ৫০ টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ওসমানীনগর উপজেলায় নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয় সোমবার (৩০ অক্টোবর)।
উদ্বোধনি অনুষ্টানে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান শামিম আহমদ ভিপি, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা সহ সরকারি কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ।
JA




