১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান- ইসি সানাউল্লাহ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১৫ PM

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান- ইসি সানাউল্লাহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০১/২০২৬ ১১:২৪:৩৭ PM

১৫ জানুয়ারি থেকে   যৌথ বাহিনীর   জোরালো অভিযান- ইসি সানাউল্লাহ

ছবি:সংগৃহীত


অবৈধ অস্ত্র উদ্ধারে ১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর অভিযান আরও গতিশীল হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার চট্টগ্রাম জেলার ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘গত ১৩ নভেম্বর শুরু হওয়া যৌথ বাহিনীর ডেভিল হান্ট ফেজ-২ অপারেশনে দুই শতাধিক অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে। চলতি সপ্তাহে অথবা ১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর অভিযান আরও গতিশীল হবে। আমরা আশাবাদী, অভিযানে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার পাশাপাশি আরও বেশি অবৈধ অস্ত্র উদ্ধার হবে।’

মো. সানাউল্লাহ বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে বার্তা হচ্ছেÑস্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা। মাঠপর্যায়ে আপনারা এটার বাস্তবায়ন দেখতে পাবেন। দৃঢ়ভাবে আইনশৃঙ্খলা রক্ষার্থে যা যা করণীয়, সেগুলো করা হবে। অতীতে আমরা যে খারাপ নজিরগুলো দেখেছি, এগুলো আর বাংলাদেশে হবে না বলে আশা করছি।’

ইসি সানাউল্লাহ আরও বলেন, ‘একটা কথা বলা দরকারÑপ্রাথমিক পর্যায়ে সার্বিকভাবে দেশের সব জায়গায় রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা প্রতিপালনের ব্যাপারে অধিকতর সতর্কতা আমরা দেখতে পাচ্ছি। অন্তঃকোন্দলের পরিমাণ তুলনামূলকভাবে কম দেখতে পাচ্ছি। এগুলো ভালো লক্ষণ। 

‘আমরা দেখতে চাই, নির্বাচন যত ঘনিয়ে আসবে, তখন কোন্দল না বেড়ে সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মাধ্যমে যেন সত্যিকার অর্থে একটা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারিÑএটা জাতির দাবি, সময়ের দাবি। এ জন্য নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলকে এই কাজে সহযোগিতা করবেন।’

আচরণ বিধিমালার বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ‘প্রার্থীদের আচরণবিধি প্রতিপালনে যা যা করণীয়, তা করেছি এবং করা হবে। কোথাও পক্ষপাতদুষ্টতার সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমাদের ইলেকট্রনিক ইনকোয়ারি কমিটি আছে, তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 

‘কারও বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে নির্বাচন কমিশনের যে কমপ্লেইন ম্যানেজমেন্ট কমিটি আছে, সেখানে যথাযথ পদ্ধতিতে অভিযোগ করলে তারা তদন্ত করে ব্যবস্থা নেবে। তবে রাজনৈতিক বক্তব্য যেগুলো থাকবে, সেগুলোর বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই।’

গণমাধ্যমের উদ্দেশে ইসি সানাউল্লাহ বলেন, ‘স্বচ্ছতার কথা আমরা যেটা বলেছি, তার একটা বড় অংশ হচ্ছে, যথাযথ সময়ে সকল তথ্য তুলে ধরা। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা সঠিক সময়ে সঠিক তথ্য তুলে ধরবেন, যাতে আমরা সবাই ঘটনার বিষয়ে অবহিত হতে পারি।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ
নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিএনপি কৃষকের উন্নয়নে কাজ করে: সিলেটে প্রধানমন্ত্রী