গোলাপগঞ্জে তাজেল হত্যা: প্রধান আসামি অপু গ্রেপ্তার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

গোলাপগঞ্জে তাজেল হত্যা: প্রধান আসামি অপু গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৩ ০৫:২২:৪০ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে তাজেল হত্যা: প্রধান আসামি অপু গ্রেপ্তার

গোলাপগঞ্জে তাজেল হত্যা মামলার প্রধান আসামি অপু


সিলেটের গোলাপগঞ্জে তাজেল হত্যা মামলার প্রধান আসামি অপু আহমদকে (২০) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামি উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের কদমরসুল গ্রামের সুফিল আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা নুর মিয়া বলেন, কিছুক্ষণ আগেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে থানায় নিয়ে আসা হচ্ছে।

  উল্লেখ্য, গত (১৯ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া বড় মসজিদের পাশে মেসেঞ্জারে গালাগালির দ্বন্দ্বে তাজেল আহমদ প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু বরণ করেন।

এঘটনায় তাজেলের সাথে থাকা তার বন্ধু তানভীর আহমদ আহত হয়ে বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত তাজেল আহমদ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের ময়েন আলীর ছেলে। সে পেশায় রাজমিস্ত্রীর কাজ করত। আহত তরুণ তানভীর আহমদ একই গ্রামের সফিক উদ্দিনের ছেলে।

ঘটনার পর শনিবার (২১ অক্টোবর) রাতে নিহতের ভাই রাসেল আহমদ (২৪) বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (নং:১৩, তাং, ২১/১০/২০২৩ ইং) দায়ের করেন। মামলায় আরও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

আসামিরা হলেন- উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের কদমরসুল গ্রামের সুফিল আহমদের ছেলে অপু আহমদ (২০), ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের সাইফুল ইসলাম রানার ছেলে ছাইদ আহমদ (২২) ও আমুড়া ইসলামটুল গ্রামের জালাল আহমদের ছেলে সাইফুল ইসলাম জাফর (২৫)।

JA



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী