এভাবেই মজুদ করে পেঁয়াজ বিক্রি করছেন বিশ্বনাথের ব্যবসায়ীরা
গত দু’দিন আগে আর্থাৎ শুক্র ও শনিবার সিলেটের বিশ্বনাথে ভারতীয় পেয়াজ বিক্রি হয়েছে ৮০থেকে ৮৫টাকা। হরতাল আর অবরোধের ঘোষণার পর থেকেই পেঁয়াজের দাম বেড়েছে প্রতি কেজিতে ৪০টাকা।
অর্থাৎ দু’দিনের ব্যবধানে সোমবার পেয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা। বিশ্বনাথে হরতাল অবরোধে ভারত থেকে পেয়াজ আসবেনা এমন খবর ব্যবসায়িদের মুখে মুখে প্রচার হওয়ায় আতঙ্ক বিরাজ করছে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের মাঝে।
অনেকেই পেয়াজ কিনতে বাজরে উচ্চ মূল্য দেখে বাড়ি ফিরছেন। অথচ ব্যবসায়িদের গোদাম ভর্তি পেয়াজে।
ক্রেতাদের অভিযোগ, সরকারের সংশিষ্ট বিভাগের নজরদারি না থাকায় আড়তে প্রচুর পেয়াজ মজুদ থাকা সত্বেয় সঙ্কট বাহানায় ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে ইচ্ছামতো দাম বাড়িয়ে অধিক আয় করছেন।
সরেজমিনে সোমবার বিশ্বনাথ নতুন বাজারের আড়ৎদার ফারুক মিয়া জানান, ভারতীয় পেয়াজ পাইকারি বিক্রি করছেন ১০৫টাকায়। আর পুরান বাজারে আড়ৎদার হোসেন স্টোরে গিয়ে জানাযায় দাম বাড়ায় তারা পেয়াজ ও আলু বিক্রি করছেন না।
কিন্তু খুচরা বিক্রেতা, নতুন বাজারের মেসার্স মানিক এন্ড সন্স, হাজী আব্দুল মতিন স্টোর, পাপলু স্টোর, আদর্শ স্টোর, পুরাতন বাজারে বাদল স্টোরে পেয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ৩০টাকায়।
তারাও গত দু’দিন আগে পেয়াজ বিক্রি করেছেন ৮০থেকে ৯০টাকায়। এছাড়া উপজেলার অন্যান্য বাজারগুলোতে পেয়াজ বিক্রি কছে ১৪০থেকে ১৫০টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক দিন ধরে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। তারা আরো জানান আড়ৎ থেকে পেয়াজ কেনার পর বাজারের খাজনা, পরিবহণ ও লেবার খরচ মিলিয়ে প্রতি কেজিতে তিন থেকে চার টাকা বাড়তি খরচ পড়ে।
এ কারণে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে প্রতি কেজিতে দুই থেকে তিন টাকা লাভে বিক্রি করতে হচ্ছে। আব্দুল জব্বার, মুসলিস আলী, মালফত আলীসহ কয়েকজন ক্রেতার সাথে কথা হলে তারা এ প্রতিবেকদকে জানান, বাজারে সুর উঠেছে হরতাল অবরোধে ভরত থেকে পেয়াজ আসবেনা। তাই পেয়ার কিনতে বাজারে এসে দেখি প্রতি কেজিতে ৪০থেকে ৫০টাকা বেড়েছে। পেয়াজ না কিনেই বাড়ি ফিরছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তর বলেন, সিন্ডিকেট করে কেউ পূন্য বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, দু’এক দিনের মধ্যে বাজার মনিটরিং করা হবে।
JA




