মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে দুটি বাল্য*বিয়ে প*ণ্ড
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে দুটি বাল্য*বিয়ে প*ণ্ড

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০১/২০২৬ ০৮:২০:১৮ অপরাহ্ন

মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে দুটি বাল্য*বিয়ে প*ণ্ড

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ পণ্ড হয়ে গেছে। উপজেলার ধর্মঘর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের বাসিন্দা খালেক মিয়ার সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়ে মোছা: পারুল আক্তারের সঙ্গে  ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ভিটি দাউদপুর গ্রামের জারু মিয়ার ছেলে, সৌদি আরব প্রবাসী রুহান মিয়ার বিয়ের দিন নির্ধারিত ছিল আজ ৮ ডিসেম্বর।  দুপুরে বরযাত্রী নিয়ে বিয়ের বাড়িতে উপস্থিত হওয়ার আগেই স্থানীয় সূত্রে বিষয়টি জানতে পেরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম দ্রুত এ বিষয়টিতে হস্তক্ষেপ করেন। পরে তার নির্দেশে বাল্যবিয়েটি বন্ধ করে দেওয়া হয়।

একই দিনে বুল্লা ইউনিয়নের  গ্রামে  আকবর মিয়ার মেয়ে তামান্না আক্তারের বিয়েও বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।তামান্না বুল্লা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার জেঠাগ্রামে তামান্নার বিয়ে ঠিক হয়েছিল তবে পাত্রের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার