গণভোটে উদ্বুদ্ধকরণে বড়লেখায় মসজিদে মসজিদে -ইউএনও
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

গণভোটে উদ্বুদ্ধকরণে বড়লেখায় মসজিদে মসজিদে -ইউএনও

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১০/০১/২০২৬ ০৯:১২:২০ অপরাহ্ন

গণভোটে উদ্বুদ্ধকরণে বড়লেখায় মসজিদে মসজিদে -ইউএনও

ছবি:সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণে মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন মসজিদে মসজিদে গিয়ে গণভোটের প্রচারণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।

শুক্রবার (৯জানুয়ারি) উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দান জামে মসজিদে জুমার নামাজের পর মুসল্লিদের জড়ো করে তিনি গণভোট ২০২৬ সংক্রান্ত সচেতনতামূলক বক্তব্য,গণভোটের গুরুত্ব ও নিয়মাবলী বুঝিয়ে দেন এবং নির্বাচন কমিশনের ছাপানো এ সংক্রান্ত লিফলেট বিতরণ করেন।

এসময় তিনি বলেন,আপনাদের মতামতের ভিত্তিতেই সংস্কার ও পরিবর্তন নির্ধারিত হবে। আগামী নির্বাচন গণমানুষের নির্বাচন নিশ্চিত করতে চায় সরকার। পরে বিকাল পর্যন্ত তিনি বিভিন্ন মসজিদে গিয়ে সাধারণ জনগণ ও মুসল্লিদের মধ্যে গণভোট ২০২৬-এর উদ্বুদ্ধকরণ লিফলেট বিতরণ করেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক