সিলেটে প্রণব জ্যোতি পালের কুশল বিনিময়
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৩ AM

সিলেটে প্রণব জ্যোতি পালের কুশল বিনিময়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০১/২০২৬ ০১:৩৬:৩০ PM

সিলেটে প্রণব জ্যোতি পালের কুশল বিনিময়


সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল শনিবার (১০ জানুয়ারি) বিকেলে নগরীর ৮নং ওয়ার্ডে গুয়াবাড়িতে সর্বসাধারণের সাথে কুশল বিনিময় করেছেন।

কুশল বিনিময়কালে প্রণব জ্যোতি পালের সাথে ছিলেন সিলেট জেলা বাসদ'র আহ্বায়ক আবু জাফর, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট'র সহ-সভাপতি বেলাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মনজুর আহমদ ও সংগ্রাম পরিষদের সহ-সভাপতি ইয়াছিন আহমদ। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হোসেন আহমদ, মফিজ আলী, মিজান আহমদ, সোবহান আলী প্রমুখ। ‌

কুশল বিনিময়কালে প্রণব জ্যোতি পাল বলেন, অতীতে ১২টি সংসদ নির্বাচনে গঠিত সংসদে জনমতের প্রতিফলন ঘটেনি। সংসদ পরিণত হয়েছিল কোটিপতি, দুর্বৃত্ত ব্যবসায়ী ও সাম্প্রদায়িক অপশক্তির ক্লাবে। এরা সংসদকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে, ব্যবসায়ী সিন্ডিকেটকে শক্তিশালী করেছে, শিক্ষা-চিকিৎসার অধিকারকে টাকার কাছে জিম্মি করেছে, মানুষের অধিকারকে বানিয়েছে পণ্য। গত ৫৪ বছরে এরা এমন দেশ বানিয়েছে যেখানে টাকা নেই, মানুষের শিক্ষা-স্বাস্থ্যসহ কোনো অধিকার নেই।

প্রণব জ্যোতি পাল অতীতের দুঃশাসনের বিরুদ্ধে জনগণের অধিকার আদায়ের শক্তিকে শক্তিশালী করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেট বিভাগে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৫
দেশে প্রতিদিন গড়ে ১০ খু'ন