প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলসহ ৫ দফা দাবি ছাত্র অধিকার পরিষদের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলসহ ৫ দফা দাবি ছাত্র অধিকার পরিষদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০১/২০২৬ ০৪:৫৮:৪১ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলসহ ৫ দফা দাবি ছাত্র অধিকার পরিষদের

সংগৃহিত


প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতির অভিযোগে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল এবং এই দুর্নীতির সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ এসব দাবি তুলে ধরে। 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বিতর্ক ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান বলেন, প্রাথমিক শিক্ষা হলো শিক্ষাব্যবস্থার ভিত্তি। প্রশ্নফাঁস ও ডিভাইসের মাধ্যমে অসাধু উপায়ে উত্তীর্ণদের দিয়ে শিশুদের সুশিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। তাই এই বিতর্কিত পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নিতে হবে। 

তিনি জানান, নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে এমসিকিউ পদ্ধতির পাশাপাশি লিখিত পরীক্ষা চালু করা জরুরি। 

উত্থাপিত ৫ দফা দাবি হলো– 

১. তদন্তপূর্বক বিতর্কিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করা।

২. প্রশ্নফাঁস ও ডিভাইস দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা।

৩. নিয়োগ পরীক্ষাগুলোতে এমসিকিউ পদ্ধতির পাশাপাশি লিখিত পরীক্ষার ব্যবস্থা করা।

৪. শহীদ ওসমান হাদি, ঢাবি শিক্ষার্থী সাম্য, জবি শিক্ষার্থী জোবায়ের ও স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরসহ সারা দেশের সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।

৫. জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের ‘দোসরদের’ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়া।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক