উত্তরায় ভ য়া ব হ আ গু নে নি হ ত বেড়ে ৬
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

উত্তরায় ভ য়া ব হ আ গু নে নি হ ত বেড়ে ৬

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০১/২০২৬ ০৩:৪৬:১৯ অপরাহ্ন

উত্তরায় ভ য়া ব হ আ গু নে নি হ ত বেড়ে ৬

সংগৃহিত


রাজধানীর উত্তরার একটি বাসায় ভয়াবহ আগুনের ঘটনায় নিহত বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। ছয়জনই দুই পরিবারের সদস্য বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আহমেদ।

তিনি জানান, কুয়েত মৈত্রী হাসপাতালে একই পরিবারের তিনজন এবং অন্য তিনজনের মধ্যে উত্তরা স্পেশালাইজড হাসপাতালে দুজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন।নিহতরা হলেন ফজলে রাব্বী (৩৮), হারিস (৫২) ও রাহাব (১৭), আফসানা, রোদেলা আক্তার (১৪) ও আড়াই বছর বয়সী শিশু রিসান।এর আগে সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি ভবনে আগুন লাগে। সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।প্রায় ৩০ মিনিটের চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক