সংগৃহিত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে যমুনায় এ বৈঠক শুরু হয়।
নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দলে আছেন- নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ ও সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপ-কমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
এনসিপি নেতারা জানিয়েছেন, সাক্ষাৎকালে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ এবং বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
জৈন্তাবার্তা/সুলতানা




