জুলাই গণহ*ত্যা মা*মলায় তিনজনের মৃ*ত্যুদণ্ড
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:০৩ PM

জুলাই গণহ*ত্যা মা*মলায় তিনজনের মৃ*ত্যুদণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০১/২০২৬ ০১:২৬:১৮ PM

জুলাই গণহ*ত্যা মা*মলায় তিনজনের মৃ*ত্যুদণ্ড

ছবি : সংগৃহীত


জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি দুজন হলেন- সুদীপ চক্রবর্তী ও শাহ আলম মো.আক্তারুল ইসলাম। চানখাঁরপুল মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আট আসামিই পুলিশের।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত শেষে গত বছরের ২১ এপ্রিল তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন দাখিল করে। গত ১৪ জুলাই আটজন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

এর আগে গত ২০ জানুয়ারি এ রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে ওই দিন রায় প্রস্তুত না হওয়ায় রায় ঘোষণার নতুন দিন ২৬ জানুয়ারি ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গত ২০ জানুয়ারি বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার এই দিন ধার্য করে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: