সর্বমিত্রকে ঢাবি প্রশাসনের শোকজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

সর্বমিত্রকে ঢাবি প্রশাসনের শোকজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০১/২০২৬ ০৩:৪৬:১৯ অপরাহ্ন

সর্বমিত্রকে ঢাবি প্রশাসনের শোকজ

সংগৃহিত


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে খেলতে আসা প্রায় ৩০ জন কিশোর ও তরুণকে প্রকাশ্যে কানে ধরে ওঠবস করানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, ‘অভিযুক্ত ডাকসু সদস্যকে আনুষ্ঠানিকভাবে শোকজ নোটিশ পাঠানো হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।’তিনি আরও বলেন, ‘সর্বমিত্র চাকমার জবাব পাওয়ার পর সেটি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ-পূর্ব কোণায় একটি ঘটনায় প্রায় ৩০ জন কিশোর ও তরুণকে এক সারিতে দাঁড় করিয়ে কানে ধরে উঠবস করাতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই কিশোর ও তরুণদের বয়স আনুমানিক ১৩ থেকে ২২ বছরের মধ্যে। ঘটনার সময় ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে হাতে একটি লাঠি নিয়ে তাদের সামনে পায়চারি করতে দেখা যায়।ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক