তারেক রহমান সিরাজগঞ্জে যাচ্ছেন শনিবার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

তারেক রহমান সিরাজগঞ্জে যাচ্ছেন শনিবার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০১/২০২৬ ১০:০০:২৫ অপরাহ্ন

তারেক রহমান সিরাজগঞ্জে যাচ্ছেন শনিবার

সংগৃহিত


নির্বাচনি জনসভায় যোগ দিতে শনিবার সিরাজগঞ্জ যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদনি দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি।দীর্ঘ ২০ বছর পর সিরাজগঞ্জে তারেক রহমানের এ আগমনে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের দলীয় ইকবাল হাসান মাহমুদ টুকু ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জনসভাস্থল পরিদর্শন করেন।

সিরাজগঞ্জের ছয়টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, তারেক রহমানের জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ২০ বছর পর সিরাজগঞ্জের মাটিতে পা রাখবেন। তার এ আগমন ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি, সমাবেশে কয়েক লক্ষাধিক মানুষের জনসমাগম হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক