নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১ হাজার ৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১ হাজার ৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৬ ০৪:০৯:৫৪ অপরাহ্ন

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১ হাজার ৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

সংগৃহিত



ChatGPT sa

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে দায়িত্ব পালনের জন্য ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্বাচনি আচরণবিধি তদারকির পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মোবাইল কোর্ট পরিচালনা এবং স্ট্রাইকিং ফোর্স—বিশেষ করে বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন। এর আগে ৭ ফেব্রুয়ারি তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করবেন এবং দায়িত্ব পালনের পূর্বে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মোবাইল কোর্ট আইন-২০০৯-এর ৫ ধারার আওতায় তারা ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত নির্ধারিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পাবেন। জেলা ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ অধিক্ষেত্রে এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বণ্টন ও মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করবেন।

এছাড়া প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনার বিস্তারিত তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করার নির্দেশনাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জৈন্তা বার্তা /ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক