জামায়াত আমির কোথাও বলেননি আমি স্বাধীনতার ঘোষক: অলি আহমদ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫৫ PM

জামায়াত আমির কোথাও বলেননি আমি স্বাধীনতার ঘোষক: অলি আহমদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৬ ০৯:৫৫:৫০ PM

জামায়াত আমির কোথাও বলেননি আমি স্বাধীনতার ঘোষক: অলি আহমদ

সংগৃহিত


এলডিপির চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল অলি আহমদ বলেছেন, ‘জামায়াতের আমির কোথাও বলেননি যে, আমি স্বাধীনতার ঘোষক। তিনি বলেছেন, আমি প্রথম বিদ্রোহ করেছি, সেটি তো ঠিকই আছে।’

চট্টগ্রামের সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের প্রতিক্রিয়ায় আজ মঙ্গলবার বিকেলে রাঙ্গুনিয়ায় ১১ দলীয় জোটের সমাবেশ শেষে এসব কথা বলেন অলি আহমদ

গত ২ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম বন্দরে আয়োজিত এক সমাবেশে জামায়াত আমির বলেন, চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। আর চট্টগ্রাম থেকে প্রথম we revolt বলে প্রথম বিদ্রোহ করেন কর্নেল অলি আহমেদ।। বক্তব্যে তিনি কোথাও কর্নেল অলি আহমেদের নাম উল্লেখ করে স্বাধীনতার ঘোষক পরিচয় দেননি।জামায়াত আমিরের বক্তব্যের ছয় ঘণ্টা আগে লোহাগাড়ায় ১১ দলীয় জোটের সমাবেশে অলি আহমেদ বলেন, ‘চট্টগ্রাম থেকে আমি বিদ্রোহ ঘোষণা করি।’

বিষয়টি নিয়ে বিএনপির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি তোলেন, জামায়াত আমির বলেছেন, স্বাধীনতার ঘোষক ছিলেন কর্নেল অলি আহমেদ।ভিডিও পর্যালোচনা করে দেয়া যায়, চট্টগ্রাম বন্দরে আয়োজিত সমাবেশে জামায়াত আমির বলেন, ‘চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়।’ তিনি কোথাও কর্নেল অলির নাম উল্লেখ করে তাকে স্বাধীনতার ঘোষক বলেননি।

সেই বিতর্কের প্রতিক্রিয়ায় অলি বলেন, ‘জামায়াতের আমির ঠিকই বলেছেন। তিনি কারও সম্মান নষ্ট করার মতো কিছু বলেননি। যারা সমালোচনা করছে তারা কুকুরের মতো আচরণ করছে, কুকুরের কাজ কুকুরই করছে। আমাদের কাজ আমরা করব।’

জৈন্তাবার্তা/সুলতানা