একুশে পদক পাচ্ছেন অভিনেত্রী ববিতা, সাংবাদিক শফিক রেহমান, আইয়ুব বাচ্চুসহ ৯ ব্যক্তি ও একটি ব্যান্ড
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

একুশে পদক পাচ্ছেন অভিনেত্রী ববিতা, সাংবাদিক শফিক রেহমান, আইয়ুব বাচ্চুসহ ৯ ব্যক্তি ও একটি ব্যান্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০২/২০২৬ ১১:৪৮:২৯ অপরাহ্ন

একুশে পদক পাচ্ছেন অভিনেত্রী ববিতা, সাংবাদিক শফিক রেহমান, আইয়ুব বাচ্চুসহ ৯ ব্যক্তি ও একটি ব্যান্ড

ছবি:সংগৃহীত


বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবার অভিনেত্রী ববিতা, সাংবাদিক শফিক রেহমান, সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুসহ নয় ব্যক্তি ও একটি ব্যান্ড দল একুশে পদক পাচ্ছে। 

বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসে একুশে পদকের জন্য নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

তারা হলেন- চলচ্চিত্রে চিত্রনায়িকা ববিতা, সাংবাদিকতায় শফিক রেহমান, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), চারুকলায় অধ্যাপক মোহাম্মদ আব্দুস সাত্তার, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, ভাস্কর্যে তেজস হালদার জস, নৃত্যে অর্থী আহমেদ ও ব্যান্ড মিউজিকে ওয়ারফেজ। প্রেস সচিব বলেন, “একুশে পদকের সিদ্ধান্ত হয়ে গেছে। এ বছর যারা একুশে পদক পেতে যাচ্ছেন, তাদের নাম আমি ঘোষণা করছি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই পদকটা দেয়।”

একুশে পদক চূড়ান্ত করার সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অন্যদের মধ্যে ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, ফওজুল কবির খান ও আসিফ নজরুল এবং মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। 

এ প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ববিতা বলেন, ‘একুশে পদক পাচ্ছি, এই খবরে আমি ভীষণ ভীষণ আনন্দিত। এটা অত্যন্ত আনন্দের বিষয়। খবরটি ভালো লাগছে শুনে। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ।’ ফরিদা আক্তার পপি, যিনি চলচ্চিত্রে ‘ববিতা’ নামেই সমধিক পরিচিত, ৭০-এর দশকে বাংলাদেশের চলচ্চিত্রের শীর্ষ নায়িকা ছিলেন। 

এদিকে, একুশের পদক প্রাপ্ত হিসেবে আইয়ুব বাচ্চু ও ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর নাম ঘোষণার পর শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী ও ভক্ত অনুরাগীরা। একুশ পদকের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে এক পোস্টে সুরকার প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘প্রিয় আইয়ুব বাচ্চু ভাই একুশে পদক পেলেন। আইয়ুব বাচ্চু এবং ‘ওয়ারফেজ’-এর ২১শে পদক প্রাপ্তির মধ্য দিয়ে একটা নতুন সময়ের সূচনা হলো।’


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক