ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবের গু লি বি দ্ধ
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:১১ AM

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবের গু লি বি দ্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০২/২০২৬ ০৬:৩৫:৫১ PM

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব জাবের গু লি বি দ্ধ

সংগৃহিত


ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তিনি গুলিবিদ্ধ হন।

ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ‘জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।’

জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার সময় ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে গেলে পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয়। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।

জৈন্তাবার্তা/সুলতানা