রাজধানীর হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধর, গ্রে ফ তা র ৫
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

রাজধানীর হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধর, গ্রে ফ তা র ৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০২/২০২৬ ০৬:৪৬:১৫ অপরাহ্ন

রাজধানীর হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধর, গ্রে ফ তা র ৫

সংগৃহিত


রাজধানীর হাতিরঝিলে গাড়ির সাথে ঘষা লাগাকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকারকে মারধর করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় মামলা হয়েছে হাতিরঝিল থানায়। এরইমধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার ব্যক্তিরা হলেন– মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন।

জানা গেছে, বুধবার দিবাগত রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে হাতিরঝিল এলাকা দিয়ে ফিরছিলেন এডিসি মাহফুজ্জামান সরকার। পুলিশ প্লাজার সামনে পাশাপাশি চলাচলের সময় পুলিশের গাড়ির সাথে আরেকটি গাড়ির সামান্য ঘেঁষাঘেঁষির মতো পরিস্থিতি হয়। এ সময় অন্য গাড়িতে থাকা ব্যক্তিরা এডিসির গাড়ি রোধ করেন। বাকবিতণ্ডার একপর্যায়ে তারা আরও কয়েকজনকে ফোন করে ডেকে আনেন। ২০-২২ জন মিলে এলোপাতাড়ি মারতে থাকেন পুলিশ কর্মকর্তাকে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক