নির্বাচনে বিজয়ী হলেন লুনাসহ ৭ নারী প্রার্থী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

নির্বাচনে বিজয়ী হলেন লুনাসহ ৭ নারী প্রার্থী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০২/২০২৬ ০২:১২:৫৩ অপরাহ্ন

নির্বাচনে বিজয়ী হলেন লুনাসহ ৭ নারী প্রার্থী


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এই নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে শুক্রবার দুপুর পৌনে ২টা পর্যন্ত ২৯৩টি আসনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২০৬টি আসনে জয় পেয়েছে বিএনপি।

এসব আসনের মধ্যে ছয়টি আসনে নারী প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এ ছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা। 

বিজয়ী নারী প্রার্থীরা হলেন সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল, নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ৯ ঘণ্টা ধরে চলে ভোটগ্রহণ। এই নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নেয়।

শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর মৃত্যুতে ওই আসনে নির্বাচন স্থগিত থাকায় সেখানে ভোটগ্রহণ হয়নি। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক