ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনীর প্রধানদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে এই বৈঠক হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো অফিস করেছেন। এদিন ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে তিনি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নিরাপত্তা বিষয়ক বৈঠকে অংশ নেন।
সকালে সচিবালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
বৈঠকে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, সশস্ত্র বাহিনীর চলমান কার্যক্রম এবং সরকারের অগ্রাধিকারমূলক নীতিনির্ধারণী বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/আরআর




