সিলেটে আবারও ভূ*মিকম্প
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

সিলেটে আবারও ভূ*মিকম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/০২/২০২৬ ০২:২৫:৫৮ অপরাহ্ন

সিলেটে আবারও ভূ*মিকম্প


সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতক। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪.১।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভূমিকম্পের মাত্রা মৃদু হওয়ায় কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে গত ১০ ফেবুয়ারি সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওইদিন সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।

এ ছাড়া গত ১ ফেব্রুয়ারি সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ৩ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পটি ভোর ৪টার দিকে আঘাত হানে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: