সিলেটে ২৬ মার্চ থেকে দু’দিনব্যাপী শ্রীরাম নবমী মহোৎসব
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

সিলেটে ২৬ মার্চ থেকে দু’দিনব্যাপী শ্রীরাম নবমী মহোৎসব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০২/২০২৬ ০৫:২৮:০৩ অপরাহ্ন

সিলেটে ২৬ মার্চ থেকে দু’দিনব্যাপী শ্রীরাম নবমী মহোৎসব

ছবি:সংগৃহীত


মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সিলেটে ৬ষ্ঠ বারের মতো দু’দিনব্যাপী শ্রীরাম নবমী মহোৎসব ২০২৬ আয়োজন করা হয়েছে। নগরের মিরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়া প্রাঙ্গণে শ্রীরাম নবমী উদযাপন পরিষদ শ্রীহট্ট-এর উদ্যোগে এ মহোৎসব অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচি- ২৬ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা: শ্রীরাম লালা শ্রীবিগ্রহের আগমন ও সমবেত বরণ, সন্ধ্যা ৭টা: আরতি ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, রাত ৮টা: ভজন সঙ্গীত ও স্তুতিপাঠ, ২৭ মার্চ (শুক্রবার), সকাল ৮টা: পূজার্চনা, সকাল ১০টা: চরণে পুষ্পাঞ্জলি অর্পণ সকাল ১১টা: যজ্ঞানুষ্ঠান, দুপুর ১২টা: শ্রীরাম কথামৃত আলোচনা, দুপুর ১:৩০ মিনিট: ভক্ত-অনুরাগীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ বিকেল ৩টা: ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬টা: সন্ধ্যারতি ও সমবেত দীপদান, রাত ৮টা: অনুষ্ঠান সমাপন, আয়োজকদের পক্ষ থেকে মহারাজভোগ ও অনুদান প্রদানের জন্য ০১৭৫৮-৩৬৪৬৮৬ (বিকাশ)-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

মহোৎসবে সর্বস্তরের ভক্ত-অনুরাগীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী রাজন মালাকার ও সদস্য সচিব শ্রী সন্দীপ চক্রবর্ত্তী (রূপক)।

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী শ্রীরাম ভগবান শ্রীবিষ্ণুর সপ্তম অবতার। ত্রেতাযুগে রাবণ বধের মাধ্যমে ধর্ম প্রতিষ্ঠায় তিনি অবতীর্ণ হন। ‘মর্যাদা পুরুষোত্তম’ নামে পরিচিত শ্রীরামচন্দ্র ধর্মনিষ্ঠা, পিতৃভক্তি, মাতৃভক্তি, ভ্রাতৃত্ব, পত্নীপ্রেম, ভৃত্যবাৎসল্য ও প্রজাপ্রীতির আদর্শ স্থাপন করেন। ঐতিহাসিক ধর্মগ্রন্থ রামায়ণ-এ তাঁর জীবনাদর্শ ও ভক্তির সাতটি দিক বিশেষভাবে উল্লেখ রয়েছে।

আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে মহোৎসবটি সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: