ছবি:সংগৃহীত
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর মেয়ে জাইমা রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। বিভিন্ন সমসাময়িক ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা জাইমা এবার তার বাবার ব্যক্তিগত ও রাজনৈতিক আদর্শ নিয়ে অনুভূতি প্রকাশ করেন।
শুক্রবার বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি তার বাবাকে জীবনের “প্রথম ও সবচেয়ে বড় আদর্শ” হিসেবে উল্লেখ করেন।
জাইমা রহমান লিখেছেন, ছোটবেলায় সন্তানের মনে এমন একটি বিশ্বাস গড়ে ওঠে যে, তার বাবা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় বাবাই হয়ে ওঠেন জীবনের প্রথম অনুপ্রেরণা। তার ভাষায়, ‘আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই সেই ব্যক্তি, যার ওপর আমি যেকোনো পরিস্থিতিতে নির্ভর করতে পারি।’
পোস্টের শেষাংশে তিনি দেশ ও জনগণের প্রতি তার বাবার ভালোবাসার কথা তুলে ধরেন। জাইমা লেখেন, বাংলাদেশের প্রতি গভীর দেশপ্রেম ও মানুষের প্রতি আন্তরিক দায়িত্ববোধই তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের মানুষ খুব শিগগিরই তার এই গুণাবলি প্রত্যক্ষ করবে এবং এসব বৈশিষ্ট্যই তাকে একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে-ইনশাআল্লাহ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




