মাদক ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ার প্রত্যয় শিক্ষামন্ত্রীর
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

মাদক ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ার প্রত্যয় শিক্ষামন্ত্রীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০২/২০২৬ ১১:০৬:০৪ অপরাহ্ন

মাদক ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ার প্রত্যয় শিক্ষামন্ত্রীর

সংগৃহিত


মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সামাজিক সমস্যার বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে পরীক্ষা নকলমুক্ত করার উদ্যোগ শুরু হয়েছিল, ঠিক তেমনি দুর্নীতিমুক্ত দেশ গড়ার যাত্রাও কচুয়া থেকেই শুরু করা হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে। মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সরকার ইতোমধ্যে কঠোর অবস্থান ঘোষণা করেছে এবং এই অবস্থান বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তিনি জানান, সমাজ থেকে এসব অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক