‘যে জাতি নিজের রাষ্ট্র ও ভাষার ইতিহাস জানে না, সে বড় হতে পারে না’
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩৮ AM

বললেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

‘যে জাতি নিজের রাষ্ট্র ও ভাষার ইতিহাস জানে না, সে বড় হতে পারে না’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০২/২০২৬ ০৮:১৭:৫৮ PM

‘যে জাতি নিজের রাষ্ট্র ও ভাষার ইতিহাস জানে না, সে বড় হতে পারে না’

সংগৃহিত


৫২’র ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমাদের রাষ্ট্র ভাষাকে চেপে ধরা হয়েছিল বাঙালী জাতিকে শোষণ করার জন্য। যেখানে বাংলার সঙ্গে সম্পর্ক নেই, সেখানে বাংলাকে ঠেকিয়ে দেওয়ার হয়। যে জাতি নিজের রাষ্ট্রের ইতিহাস জানে না, ভাষার ইতিহাস জানে না সে জাতি কখনও বড় হতে পারে না।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলা ভাষার যে উপলব্ধি ও প্রভাব ব্যাপ্তি সব সময়ই সমৃদ্ধ ছিলো উল্লেখ করে তিনি বলেন, ‘ইদানিং তরুণ সমাজে নিজের ভাষা সম্পর্কে সচেতনতার অভাব দেখা দিয়েছে এবং তা হয়েছে ফ্যাসিস্ট সরকারের ভাষার চর্চা নিয়ে শূন্যতা দেখা দেওয়ায়। এই শূন্যতায় ইনকিলাব শব্দ প্রচলন হয়েছে। ইনকিলাব বাংলা শব্দ নয়।’

বাংলা ভাষাকে পৃথিবীর বুকে সমৃদ্ধ করতে তিনি তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশকে ভালোবাসতে হলে নিজেকে ভালোবাসুন, বাংলাকে মায়ের ভাষাকে লালন করুন।’

সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ করুণা রানী সাহা। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম, শান্তনু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

জৈন্তাবার্তা/সুলতানা