খাল পুনঃখননে কৃষি ও পরিবেশ রক্ষা পাবে : এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

হাকালুকি হাওরের মরা কাকড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

খাল পুনঃখননে কৃষি ও পরিবেশ রক্ষা পাবে : এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ২৫/০২/২০২৬ ১২:৪২:২০ পূর্বাহ্ন

খাল পুনঃখননে কৃষি ও পরিবেশ রক্ষা পাবে : এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওরের মরা কাকড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নবপল্লব প্রকল্পের আওতায় ও সিএনআরএস-এর বাস্তবায়নে এবং বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে এ কাজের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মিঠু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার সময় খাল খনন প্রকল্প গ্রহণ করেছিলেন। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই অঙ্গীকার করেছিলেন-দেশ পরিচালনার সুযোগ পেলে খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে। সেই ধারাবাহিকতায় সরকার খাল খনন ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে।

তিনি আরও বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব হবে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা জানান, মরা কাকড়া খাল পুনঃখনন কাজ বাস্তবায়িত হলে তালিমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার কৃষক ও সাধারণ জনগণ সরাসরি উপকৃত হবেন।

এদিন এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু উপজেলার বর্ণি ইউনিয়নে ২ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি আরসিসি সড়কের উদ্বোধন করেন এবং হাতলিয়া এলাকায় ২৩ লাখ টাকা ব্যয়ে দলছড়া খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক