ওসমানীনগরে ভ্রাম্যনান আদালত ৫০ হাজার টাকা জরি*মানা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

ওসমানীনগরে ভ্রাম্যনান আদালত ৫০ হাজার টাকা জরি*মানা

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৩/২০২৬ ০৩:৩৭:৪৯ অপরাহ্ন

ওসমানীনগরে ভ্রাম্যনান আদালত ৫০ হাজার টাকা জরি*মানা

ছবি:সংগৃহীত


সিলেটের ওসমানীনগর উপজেলায় কৃষিজমি হতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) সকাল সাড়ে  ১০টায় ওসমানীনগর উপজেলার  উমরপুর ইউনিয়নের বড় ইসবপুর গ্রামের একটি কৃষিজমিতে অবৈধভাবে মাটি কাটার সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা মুনমুন নাহার আশা’র নেতৃত্বে এবং থানা পুলিশের সহায়তায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে আহাদ মিয়া (২৭), পিতা- মৃত কাছু মিয়া, সাং- বানিয়াগাঁও, থানা- বাহুবল, জেলা- হবিগঞ্জকে ঘটনাস্থলে হাতেনাতে আটক করা হয়। পরে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: